ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে নেতাকর্মীদের সতর্ক করেছেন। তিনি জানান, ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান।

রিজভী বলেন, তার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করা। তিনি উল্লেখ করেন, দলের চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণের শুভেচ্ছা ও সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দলের নেতাকর্মীদের সহযোগিতা করে সরকারের পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।

রিজভী বলেন, দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। তিনি বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন, যা দলের জনপ্রিয়তা বাড়িয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর যারা অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে চেয়ারম্যান শক্ত পদক্ষেপ নিয়েছেন। তাই নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থাকতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: রিজভী

আপলোড সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬