ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ইউনুস আলী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মো. ইউনুস আলীকে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব ড. গোলাম মোরশেদের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী ইউনুস আলীকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়েছে।

এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে যতদিন রাষ্ট্রপতি এ পদ অলংকৃত করবেন অথবা ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ইউনুস আলী

আপলোড সময় : ১০:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬