গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী।’
আজ শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী নূর বলেন, ‘জামায়াতের মতো দলের উত্থান আমাদের জন্য ভালো কিছু হবে না। জামায়াতে ইসলাম এই দেশ চালাতে পারবে না। যদি জামায়াত রাজনৈতিকভাবে উত্থান করে, তাহলে দেশকে ফিলিস্তিন বানিয়ে ছাড়বে।’
সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘সরকারকে বেশি উদার হলে বিপদে পড়তে হবে। বিরোধী দল হিসেবে জামায়াত যথেষ্ট সুবিধা পাচ্ছে। কিন্তু এর চেয়ে বেশি দিলে সীমা অতিক্রম করে ফেলবে, তখন সরকারের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।’
নূর আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আগে কোনো রাষ্ট্রদূত জামায়াতের সঙ্গে মিটিং করেনি। এখন হঠাৎ করে তারা জামায়াতের আমিরের বাসায় যাচ্ছে। এটি সরকারের জন্য নতুন চাপ সৃষ্টি করতে পারে।’
অনলাইন ডেক্স 























