ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাসূলের সীরাত চর্চার আহ্বান জানালেন জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে বছরজুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র নিয়ে আলোচনা ও চর্চা করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানবজাতির শান্তি ও মুক্তির জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তিনি উল্লেখ করেন, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মুক্তির একমাত্র পথ রাসূলের নির্দেশিত আদর্শ অনুসরণ করা।

তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন কুরআনের বাস্তব প্রতিফলন। মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে আদর্শ প্রদান করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সাফল্যের জন্য রাসূলের আদর্শ অনুসরণ অপরিহার্য।

ডা. শফিকুর রহমান সীরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে আহ্বান জানান। তিনি দেশবাসীকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণে সচেষ্ট হওয়ার তাগিদ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাসূলের সীরাত চর্চার আহ্বান জানালেন জামায়াত আমির

আপলোড সময় : ১১:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬