ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২৩০ Time View

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। মন্ত্রণালয়টিতে এতদিন কোনো প্রতিমন্ত্রী ছিলেন না।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন

আপলোড সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬