ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে জেন-জি বিক্ষোভ ঠেকাতে পুলিশের নতুন পদক্ষেপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

ভারতের মুম্বাইয়ে চলমান জেন-জি বিক্ষোভে অংশগ্রহণ ঠেকাতে নতুন কৌশল নিয়েছে পুলিশ। স্থানীয় থানার পক্ষ থেকে বিক্ষোভকারীদের ফোন করা, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত শিক্ষার্থী আন্দোলনের কারণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি যোগাযোগভিত্তিক নজরদারি শুরু করেছে।

যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের অনেকেই জানিয়েছেন, স্থানীয় থানার পক্ষ থেকে ফোন ও বার্তা পাঠিয়ে ঘরে থাকতে বলা হচ্ছে। সামাজিক মাধ্যমে কিছু স্ক্রিনশটেও দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, শিক্ষার্থীদের বাড়িতে ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের চলমান তদন্তের বিষয়ে অবহিত করছেন এবং শিক্ষার্থীদের জনসমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন, এসব ব্যবস্থা প্রতিরোধমূলক। তাদের মতে, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা ভবিষ্যতে পাসপোর্ট, উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষে থাকা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, এসব পদক্ষেপ ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীন চলাচলের অধিকারের বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

মুম্বাইয়ে জেন-জি বিক্ষোভ ঠেকাতে পুলিশের নতুন পদক্ষেপ

আপলোড সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬