ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ গণআন্দোলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও তরুণরা দিল্লিতে আসছেন। অনেকেই পরিবারের আপত্তির আশঙ্কায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে আসছেন।
সোমবারের ‘চলো সংসদ’ আন্দোলনের পর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যাচ্ছে। মুম্বাই এবং প্রয়াগরাজ থেকে আসা বেশ কয়েকজন কিশোর-তরুণ পরিবারকে না জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। ১৫ বছর বয়সী রাজ চার দিন আগে বাড়ি থেকে বের হয়ে এসে আন্দোলনস্থলে অন্যদের সাহায্য করছেন। তিনি বলেন, “আমি ব্যাগ নিয়ে আসিনি, কারণ বাড়ি থেকে পালিয়ে এসেছি।”
প্রয়াগরাজের অন্য এক তরুণী তার পরিচয় লুকাতে মুখে মাস্ক ব্যবহার করছেন। তিনি জানান, তার পরিবার ক্ষমতাসীন বিজেপি দলের সমর্থক, তাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হলে তারা বিরোধিতা করবেন বলে আশঙ্কা করছেন।
মুম্বাই থেকে আসা এক কিশোরী জানিয়েছে, বাবা-মা তাকে বাড়ি ফিরতে বললেও তিনি নিজের অধিকারের জন্য লড়াই করবেন। আন্দোলনকারীরা বিপ্লবি ভগত সিং, বি আর আম্বেদকর, চন্দ্রশেখর আজাদ, সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলের ছবি সামনে রেখে প্রতিবাদ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সী রোহিনী কুমার নামে এক নিট পরীক্ষার্থীর খোঁজ চাওয়া হয়েছিল। যন্তর মন্তরের আন্দোলনস্থলে ছবি আঁকার জন্য পরিচিত রোহিনী ২০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন, পরে জানা যায়, তাকে খুঁজে পাওয়া গেছে।
এদিকে, সিলামপুরের ৩৩ বছর বয়সী এক আন্দোলনকারীর বন্ধু রিজওয়ান দাবি করেন, পুলিশ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
অনলাইন ডেক্স 
























