ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাই পুলিশের হুমকি: আটক ছাত্রদের জীবন শেষ করার শঙ্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

মুম্বাইয়ে আটক করা ছাত্রদের উদ্দেশে পুলিশ সদস্যের হুমকি দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে তোলার পর এক কর্মকর্তা বলেন, বিক্ষোভে নামলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে।

পুলিশ কর্মকর্তা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এই মামলায় আটক ছাত্রদের জীবন নষ্ট হয়ে যাবে এবং জামিনও পাবে না। তিনি আরও বলেন, আবার যদি বিক্ষোভে দেখা যায়, তাহলে তাদের পকেটে মাদক ঢুকিয়ে দেওয়া হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই ঘটনার তীব্র সমালোচনা করে। মুম্বাই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।

মুম্বাইয়ের ডিসিপি (অভিযান) আকবর পাঠান বলেন, এ বিষয়ে তথ্য যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দিল্লিতে প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে তা মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে।

শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং সোমবার দিল্লিতে পুলিশের লাঠিচার্জের পর মুম্বাইয়ের আন্দোলন আরও জোরদার হয়। পুলিশি হুমকির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

মুম্বাই পুলিশের হুমকি: আটক ছাত্রদের জীবন শেষ করার শঙ্কা

আপলোড সময় : ০৬:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬