ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বছর বয়সী খাদিজা আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, খাদিজার মৃত্যু ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হয়েছে।

নিহত খাদিজা উপজেলার দেশগাঁও আদর্শ অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং মন্টু মিয়ার মেয়ে। পরিবারের দাবি, খাদিজাকে ১২ জুলাই হাজীগঞ্জ হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটালে চিকিৎসক ডা. মিনহাজুর রহমানের কাছে নেওয়া হয়। চিকিৎসক টাইফয়েডের জ্বর বলে চিকিৎসা দেন, কিন্তু ডেঙ্গু বা নিউমোনিয়া শনাক্তের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি।

চিকিৎসার পর খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। ১৯ জুলাই তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুসনদে খাদিজার মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া, হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া উল্লেখ করা হয়েছে।

স্বজনরা অভিযোগ করেছেন, প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা না পাওয়ার কারণে খাদিজার অবস্থার অবনতি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, চিকিৎসক ডা. মিনহাজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রোগী তার কাছে আসার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর বলেছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করা হবে এবং ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

হাজীগঞ্জে ১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

আপলোড সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬