ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে না, জানালেন নির্বাচন কমিশনার মাছউদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে, দলীয় বহিষ্কারের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্যকে কেবল তার নিজ দল বহিষ্কার করলেই সরাসরি তার সংসদ সদস্য পদ শূন্য হয় না। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া রয়েছে।

মাছউদ আরও জানান, যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ কোনো নির্দেশনার জন্য নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পাঠান, তাহলে কমিশন উভয় পক্ষের শুনানি গ্রহণ করবে। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দলত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এমপি পদ বাতিল হবে—এমন কোনো স্পষ্ট বিধান নেই।

এর আগে, গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামী একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে না, জানালেন নির্বাচন কমিশনার মাছউদ

আপলোড সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬