ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজারের ২৫ বছরের কারাদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আবদুল মজিদ নামে রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত তার নামে থাকা ১ কোটি ২৪ লাখ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি এলাকার মৃত আমিনুল হকের ছেলে এবং রামগতি বাজার শাখার রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক।

দুদকের সরকারি কৌঁসুলি মোহাম্মদ জহির উদ্দিন জানান, মামলাটি তদন্ত শেষে দুদকের কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় ১০ বছর, ৪০৯ ধারায় ১০ বছর এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আবদুল মজিদ রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি গ্রাহকদের সঞ্চয় ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকাসহ মোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাৎ করেন। ২০১৩ সালে এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা করে দুদক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

দুদকের মামলায় রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজারের ২৫ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৭:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬