ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৪০ Time View

শ্রীলঙ্কা ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সামরিক ড্রোন মোতায়েন করেছে। মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ জন।

রাজধানী কলম্বোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট ১৬২টি এলাকা উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার সামরিক বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ পর্যবেক্ষণ ইউনিট গঠন করেছে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনের ছাদ, খোলা জায়গা ও বর্ষার পানিতে জমে থাকা সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করতে বিমানবাহিনীর ড্রোন ব্যবহার করা হচ্ছে। পুলিশকে বাড়িঘর ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এবারের প্রাদুর্ভাবের পেছনে ডেঙ্গু ভাইরাসের অধিক সংক্রামক ডিইএনভি-২ (DENV-2) ধরন বড় ভূমিকা রাখছে। জুলাই মাসের প্রথম ২০ দিনে ২১ হাজার ৬৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

কর্তৃপক্ষের আশা, আগস্টে বর্ষার তীব্রতা কমলে সংক্রমণের হারও হ্রাস পাবে। তবে নভেম্বর থেকে বৃষ্টিপাত বাড়লে ডেঙ্গুর প্রকোপ ফের বাড়তে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

আপলোড সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬