ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ আফ্রিদির জামিন, প্রতারণার মামলায় মুক্তিতে বাধা নেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিন আবেদন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানিয়েছেন, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় বর্তমানে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে, গত ১৫ জুন ওয়ারী থানার এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন।

তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে এবং শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি কর্মসূচিতে বিশৃঙ্খলা: আকবরকে অব্যাহতি, সজিবকে শোকজ

তৌহিদ আফ্রিদির জামিন, প্রতারণার মামলায় মুক্তিতে বাধা নেই

আপলোড সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬