ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত, পালিয়ে যাওয়া কয়েদি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সোমবার (২০ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় সীমানাপ্রাচীর টপকে সাজাপ্রাপ্ত কয়েদি রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে জেলার শিরিন আক্তারের কর্তব্য পালনে গাফিলতির বিষয়টি উঠে আসে। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, র‍্যাব-২ রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক কয়েদি রিম্পাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কারাগারের নিরাপত্তা ভেদ করে রিম্পা পালিয়ে গেলে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। বন্দিদের গণনার সময় কর্তৃপক্ষের কাছে তার অনুপস্থিতি ধরা পড়ে। এই ঘটনায় সাতজন কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তদন্তে জানা যায়, রিম্পা কারাগারের সীমানাপ্রাচীর সংলগ্ন ভবনের কার্নিশ ব্যবহার করে পালিয়ে যান। তদন্ত প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারিতে দুর্বলতা উল্লেখ করা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে সংসদের কাছে বিক্ষোভকারীদের উপস্থিতি, পুলিশ বেসামাল

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত, পালিয়ে যাওয়া কয়েদি গ্রেপ্তার

আপলোড সময় : ১২:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬