বিশ্বকাপ শেষ হতে না হতেই ফিফা ও উয়েফার মধ্যে অন্তর্কোন্দল শুরু হয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে, যা বিশ্বকাপ ফাইনালেও প্রভাব ফেলেছে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ফিফার প্রতি ক্ষোভ প্রকাশ করে।
দ্য টাইমস ও বিবিসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, সেফেরিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, তবে ফাইনালে তিনি ছিলেন না। তার এই বয়কটের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত রয়েছে, যা নিয়ে উয়েফা ক্ষুব্ধ।
সেফেরিনের অভিযোগ, মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড পেয়েও ছাড় পেয়ে গেছেন ট্রাম্পের ফোন কলের মাধ্যমে। এই ঘটনাকে উয়েফা নজিরবিহীন ও ফুটবলের সততার পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছে।
এছাড়া, ফিফার ২৭ মিনিটের হাফ-টাইম শো, আকাশ ছোঁয়া টিকিটের দাম এবং ৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও সেফেরিন অসন্তোষ প্রকাশ করেছেন। উয়েফা জানিয়ে দিয়েছে, ইউরো ২০২৮-এ টিকিটের দাম বাড়ানো হবে না।
ফিফার নতুন নিয়মগুলোর বিরুদ্ধেও অবস্থান নিয়েছে উয়েফা। যেমন, মুখে হাত দিয়ে কথা বললে লাল কার্ড এবং ভুল পরিচয়ে ভিএআর ব্যবহার করে প্লেয়ার সেন্ডঅফের মতো নিয়ম ইউরোপে কার্যকর হবে না।
এছাড়া, মার্কিন ভিসা না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে দিয়ে আগামী সুপার কাপ পরিচালনার পরিকল্পনাও করছে উয়েফা।
অনলাইন ডেক্স 























