ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওলীপুরীর চিঠি নিয়ে মন্তব্য করলেন বাখেম আমিরের তিন মুরুব্বি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের (বাখেম) আমির মাওলানা মামুনুল হকের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে কওমি অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে হবিগঞ্জের মাদ্রাসা নূরে মদিনার পরিচালক মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী তিন মুরুব্বির কাছে ৬ পৃষ্ঠার একটি লিখিত চিঠি পাঠিয়েছেন।

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআন পরিষদের তাফসির মাহফিলে মাওলানা মামুনুল হককে অতিথি করার সিদ্ধান্ত নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই পরিস্থিতিতে ওলীপুরীর চিঠি আলোচনার কেন্দ্রে চলে আসে।

চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে মাওলানা মামুনুল হকের তিন মুরুব্বি জানান, তারা একসঙ্গে বসে চিঠির বিষয়ে আলোচনা করবেন। মাওলানা লিয়াকত আলী বলেন, ‘চিঠিটি মূলত তিনজনকে দেওয়া হয়েছে। তাই আমরা তিনজন একসাথে বসে পরামর্শ করে জবাব দেব।’

এদিকে, মাওলানা মাহফুজুল হক চিঠির বিষয়গুলোকে মুখোমুখি আলোচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, ‘চিঠির বিষয়গুলো লিখিত জবাব দেওয়ার মতো নয়; এটি সাক্ষাতে আলোচনা করার বিষয়।’

চিঠিতে ওলীপুরী কওমি আকিদা ও দেওবন্দী আদর্শ রক্ষায় বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন। তিনি মাওলানা মামুনুল হকের বক্তব্যের বিরুদ্ধে কিছু তাত্ত্বিক ও রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করেন, যা কওমি অঙ্গনের আলেমদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

ওলীপুরীর চিঠি নিয়ে মন্তব্য করলেন বাখেম আমিরের তিন মুরুব্বি

আপলোড সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬