ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় জামায়াতের দুই নেতার অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতা।

সম্মেলনে অংশগ্রহণের জন্য কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার শিউল শহরে পৌঁছেছেন।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (Rebuilding Trust in a Transforming World)।

এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।

দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

দক্ষিণ কোরিয়ায় জামায়াতের দুই নেতার অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপলোড সময় : ০৪:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬