আকিকা হল সন্তানের জন্মের পর আল্লাহর শুকরিয়া হিসেবে পশু জবাই করার একটি ধর্মীয় রীতি। মহানবী (সা.) বলেছেন, ‘সন্তানের জন্য আকিকা করতে হয়। সুতরাং তোমরা তার পক্ষ থেকে জবাই করো।’ (বোখারি: ২/৮২২)
হাদিসে উল্লেখ আছে, নবজাতকের আকিকার জন্য সপ্তম দিনে পশু জবাই করা, মাথার চুল মুণ্ডন করা এবং নাম রাখা হয়। (সুনানে আবু দাউদ: ২৮৩৮)
আকিকার গোশত রান্না করে খাওয়ানো বা হাদিয়া দেওয়া উভয়ই সম্ভব। তবে সাধারণত রান্না করে খাওয়ানো উত্তম বলে বিবেচিত হয়।
উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) বলেন, আকিকার গোশত টুকরো করে রান্না করে খাওয়া উচিত। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ: ২৪৭৪৪)
ইমাম নববী (রাহ.) এবং ইবনে কুদামা (রাহ.) আকিকার গোশত রান্না করে আত্মীয়-স্বজনকে খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। (আল মাজমূ: ৮/৪১০; আল মুগনী: ১৩/৪০০)
অনলাইন ডেক্স 

























