ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিবাদ মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলটি সকাল ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার অভিযোগ করেন এবং তাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

শ্রমিক নেতারা বলেন, শার্শা উপজেলার বেনাপোলে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ বিক্ষোভ মিছিলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

বেনাপোল বন্দরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিবাদ মিছিল

আপলোড সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬