ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক অপশক্তি অস্থিতিশীলতার চেষ্টা করছে: মীর হেলাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার পেছনে পলাতক অপশক্তির হাত রয়েছে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এই অপশক্তিকে চিহ্নিত করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছু গণমাধ্যম পোষাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাম্মদ আবদুল বাছির। কাদের গনি চৌধুরী দাসত্ব সাংবাদিকতার বিরুদ্ধে কথা বলেন এবং প্রকৃত সাংবাদিকদের তালিকা করার আহ্বান জানান।

মোহাম্মদ আবদুল বাছির জামাল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হচ্ছে।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। পরে ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে সহযোগীতার চেক বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

পলাতক অপশক্তি অস্থিতিশীলতার চেষ্টা করছে: মীর হেলাল

আপলোড সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬