ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ (৪০)কে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে উতরাইল বাজারের একটি দোকানের পাশে, যেখানে তিনি বসে ছিলেন।

আলিফের স্ত্রী অনিন্দিতা সংমা বলেন, “প্রথমে আমি পটকার শব্দ ভেবেছিলাম। কিন্তু পরে জানতে পারি, আমার স্বামীর গায়ে গুলি লেগেছে।” তিনি অভিযোগ করেন, এর আগে তার স্বামীর ওপর হামলা হয়েছিল এবং প্রশাসনকে অবহিত করা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সশস্ত্র যুবক মোটরসাইকেলে এসে আলিফকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। স্থানীয়রা এগিয়ে আসার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়।

আলিফ ফকির সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসি বাংলার নেত্রকোনা প্রতিনিধি এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের পরিচালক ছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ বলেন, আলিফের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গেন্ডারিয়ায় লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক হোসেন

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যা

আপলোড সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬