ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু, তিন দফা দাবি উত্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু করে সংগঠনটি।

জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাতের পর পদযাত্রা শুরু করেন সংগঠনের সদস্যরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে— শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।

এছাড়া, ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তেঁতুলিয়ার বাংলাবান্ধায় কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: ‘দেশ বিক্রির অভিযোগ অমূলক’

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু, তিন দফা দাবি উত্থাপন

আপলোড সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬