ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ, চার দাবিতে সরকারের প্রতি আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্যের শিকার। তিনি রাষ্ট্রের প্রতি জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকা-, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার কার্যকর করার দাবি জানান।

মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সহনীয় মূল্য নির্ধারণের দাবি জানান।

বক্তারা বলেন, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভে সভাপতিত্ব করেন মুফতি মকবুল হোসাইন কাসেমী এবং এতে আরও বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: ‘দেশ বিক্রির অভিযোগ অমূলক’

বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ, চার দাবিতে সরকারের প্রতি আহ্বান

আপলোড সময় : ১২:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬