ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি এবং মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই অভিযোগে বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়ন শুক্রবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্র প্রদর্শন করে মিরপুর ১ নম্বর সেকশনের পাঁচটি লেগুনা স্ট্যান্ড নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযোগ করা হয়, বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজ্জুর সমর্থক ও সহযোগী হিসেবে পরিচিত ৬০ থেকে ৭০ জন ব্যক্তি এই ঘটনায় জড়িত।

লেগুনার মালিকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে প্রতিটি গাড়ির জন্য ৩০০ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো হচ্ছে। ইয়াকুব আলী, নজরুল ইসলাম ও বাবুলের ওপর হামলারও অভিযোগ করা হয়। ইয়াকুব আলীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগঠনের কাছে আছে বলে জানানো হয়।

বক্তারা দাবি করেন, হামলার পর ইয়াকুব আলী দারুস সালাম থানায় অভিযোগ করতে গেলে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি। তাঁরা তদন্ত এবং পুলিশ সদস্যদের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা রাজনৈতিক পরিচয়ের প্রভাব মুক্ত তদন্তের আহ্বানও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ

আপলোড সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬