ঢাকা মহানগর উত্তর বিএনপির আগামী কমিটি গঠনে সাংগঠনিক অভিজ্ঞতা ও মানবিক কর্মকাণ্ডের কারণে মুহাম্মদ আফাজ উদ্দিনের নাম উঠে এসেছে। স্থানীয় জনসাধারণের মধ্যে তার ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘ পথচলা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয় পর্যায়েও পরিচিতি অর্জন করেছেন। তার সাম্প্রতিক মানবিক কর্মকাণ্ডের মধ্যে উত্তরার দিয়াবাড়ি লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উল্লেখযোগ্য। তিনি এক বছরেরও বেশি সময় ধরে দলের নেতাকর্মীদের নিয়ে লেকটির বিভিন্ন অংশ পরিষ্কার করেন।
মুহাম্মদ আফাজ উদ্দিন শুধু উত্তরা ও দিয়াবাড়ির লেক পরিষ্কার করেই থেমে থাকেননি, বরং রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, এসব উদ্যোগ বিএনপির নেতাকর্মীদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার একটি উদাহরণ।
তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অসহায় মানুষের মধ্যে খাবার ও পোশাক বিতরণ, হাসপাতালগুলোতে হুইলচেয়ার প্রদান এবং পিছিয়ে পড়া নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
মুহাম্মদ আফাজ উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দায়িত্ব পালনের কারণে তার নাম আগামী কমিটিতে নেতৃত্ব নির্বাচনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। তার সমর্থকদের মতে, তিনি সাধারণ মানুষের জন্য দৃশ্যমান কাজ করে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন।
অনলাইন ডেক্স 























