ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের গ্রাফিতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। নগরবাসীর অংশগ্রহণে মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি জানান, নগরবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সামগ্রী সিটি করপোরেশন সরবরাহ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলারের পোস্টার অপসারণের ঘোষণা দেওয়া হয়েছিল এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, জুলাইয়ের গ্রাফিতিগুলো পিলারে প্রতিস্থাপন করা হবে।

শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি সকল রাজনৈতিক দলের মণিকোঠায় আছেন। তিনি জানান, জুলাই আন্দোলনে খালেদা জিয়ার অবদান উল্লেখযোগ্য এবং তাই তার ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করা হবে।

এছাড়া, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছবিও গ্রাফিতির মাধ্যমে পিলারে অঙ্কন করা হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে আওয়ামী লীগ সব পদক্ষেপ নিয়েছে: হুইপ দুলু

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের গ্রাফিতি

আপলোড সময় : ০২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬