ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: ‘দেশ বিক্রির অভিযোগ অমূলক’

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপলোড সময় : ১২:২০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬