ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি লেকের পুনঃখনন কাজ শুরু করেছে ডিএসসিসি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এবং স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম।

লেকটির দৈর্ঘ্য ৩.১০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৫৬ মিটার। এখানে জমা হওয়া প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে ২টি ভাসমান এক্সেভেটর ও ৪টি বার্জ ব্যবহার করা হবে। এই পুনঃখনন কাজের প্রাথমিক ব্যয় ২৬ কোটি টাকা।

১৯৬০-এর দশকে গড়ে ওঠা এই লেকে বর্তমানে জলাশয়ের পরিমাণ ৫৫ একর। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ‘ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।’

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, লেকের তলদেশ পরিষ্কারের পর পানি শোধন, ওয়াকওয়ে আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন এবং লাইটিংয়ের কাজ শুরু হবে। এছাড়া, ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।

ডিএসসিসি ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে, যার মধ্যে ৫০ কোটি টাকা লেক ও অবকাঠামো সংস্কারে এবং ২৫ কোটি টাকা ‘নজরুল সরোবর’ নির্মাণে ব্যয় হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

ধানমন্ডি লেকের পুনঃখনন কাজ শুরু করেছে ডিএসসিসি

আপলোড সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬