ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

পাবনার বেড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর সুপ্রভাত মোদক (৩৮) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মোদক ওই এলাকার সত্য চন্দ্র মোদকের ছেলে এবং তিনি স্থানীয় কাশীনাথপুরের ‘দাদাভাই হোটেল’-এর ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকার সময় তিনি কাউকে কিছু না বলে বের হয়ে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন।

পরিবারের সদস্যরা কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইলের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইলটি চালু পাওয়া যায়, তবে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কীভাবে সুপ্রভাতের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

পাবনায় ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপলোড সময় : ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬