ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

আপলোড সময় : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬