জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
এ স্বীকৃতি অর্জনের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন আহসান শাহরিয়ার তোহফা। তিনি এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম।”
এ সময় তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বর্তমানে আহসান শাহরিয়ার তোহফা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে আহসান শাহরিয়ার তোহফা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
অনলাইন ডেক্স 

























