ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যের পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত শুরু, নাইটগার্ড পলাতক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যের পাঠ্যবই কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসের গাফিলতি চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক এবং টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিয়া এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সরেজমিন তদন্তে গিয়ে তদন্ত কমিটি শহিদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসের দুটি গুদাম পরিদর্শন করে।

তদন্ত কমিটিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা অন্তর্ভুক্ত রয়েছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, অবিলিকৃত বই বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিলামে বিক্রির কথা রয়েছে। তবে তদন্তে দেখা হচ্ছে, বইগুলো কিভাবে কালোবাজারে পৌঁছালো।

এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী অফিসার এসআই জুয়েল জানান, ভাঙারি দোকানি ইব্রাহীম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে এবং নাইটগার্ড তোফায়েল আহমেদ পলাতক রয়েছে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

বিনামূল্যের পাঠ্যবই পাচারের ঘটনায় তদন্ত শুরু, নাইটগার্ড পলাতক

আপলোড সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬