ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কৃষক হত্যার অভিযোগ, নারী আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নজরুল ইসলাম খানের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে প্রতিবেশীরা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় নজরুল ইসলাম খান ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি লাঠি জব্দ করেছে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

রাজবাড়ীতে কৃষক হত্যার অভিযোগ, নারী আটক

আপলোড সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬