ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু ঘটে।

মারা যাওয়া পর্যটকের নাম মো. মাসুদুল আলম (৪১)। তিনি সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায় তার বাড়ি। কর্মসূত্রে তিনি সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভারের আনন্দপুর থেকে ১৮ পর্যটকের একটি দল বৃহস্পতিবার দুপুরে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছায়। তারা 'বাঁশবাড়ি' নামে একটি রিসোর্টে রাত্রিযাপন করার জন্য কক্ষ ভাড়া করেন। বৃহস্পতিবার বিকেলে মাসুদুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রিসোর্ট কর্তৃপক্ষ তাকে কংলাক পাহাড়ের নিচে নামিয়ে আনে।

সেনাবাহিনীর সহায়তায় তাকে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। পরে দীঘিনালা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঁশবাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী রঞ্জনা জানান, পর্যটকদলটি গোসল ও নামাজের পর খাবারের টেবিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে অসুস্থ হওয়ার পর তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, সাজেকে হাসপাতালের অভাব রয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আফরোজা আক্তার জানান, সন্ধ্যার দিকে সাজেক থেকে মাসুদুল আলমকে হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল বলেন, অসুস্থ হওয়ার বিষয়টি শুনেছেন এবং তারা খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ছাড়েন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষক নিয়োগে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

সাজেকে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

আপলোড সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬