ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি সভাকক্ষ থেকে বেরিয়ে যান। ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশিত হিসাবে, নেতানিয়াহুর ভাষণের সময় ৭৭টি দেশের প্রতিনিধিদল হয় সভাকক্ষে অনুপস্থিত ছিল, নয়তো তার বক্তব্য শুরুর সময় হল ত্যাগ করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নেতানিয়াহু মঞ্চে উঠতেই সভাকক্ষে একযোগে প্রতিবাদ ও ওয়াকআউট শুরু হয়। অনেক প্রতিনিধি বেরিয়ে যাওয়ার পর সভাকক্ষের অধিকাংশ আসন ফাঁকা হয়ে যায়। এ সময় নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে দুয়োধ্বনিও শোনা যায়।

বাংলাদেশ ছাড়াও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ফিলিস্তিন, তুরস্ক, ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, ইরাক, আলজেরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, ব্রাজিল, চিলি, স্পেন ও স্লোভেনিয়া অন্তর্ভুক্ত ছিল।

নেতানিয়াহু ওয়াকআউটকারীদের উদ্দেশে বলেন, ‘যদি এখনো এই সভাকক্ষে নৈতিকভাবে কাপুরুষ কেউ থেকে থাকেন, তাহলে দয়া করে এখনই বেরিয়ে যান।’ তিনি দাবি করেন, বেরিয়ে যাওয়া দেশগুলোর অনেক নেতাই ব্যক্তিগতভাবে ইসরায়েলের সামরিক অভিযানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।

নেতানিয়াহুর ভাষণ এমন এক সময়ে হলো, যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে। ভাষণে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বলেন, ‘কাজ শেষ না হওয়া পর্যন্ত’ ইসরায়েল অভিযান চালাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট

আপলোড সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬