ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, তারেক রহমানের সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, লিখিত ও অন্যান্য পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তাদের নিয়ে আট মাস ধরে অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া চলেছে।

তিনি আরও বলেন, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনও ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাহিদ ইসলাম দাবি করেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হলে তা রাষ্ট্রের নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি অবিলম্বে নিরপরাধ প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

প্রাথমিক শিক্ষক নিয়োগে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৫:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬