কুমিল্লার হোমনা উপজেলার পূর্ব শ্রীমদ্দি গ্রামে গত ২০ ঘণ্টায় একই মহল্লার সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি জানাজা শেষে বাড়ি ফিরেই মারা যান।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় এক নারীর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে জসিম উদ্দিন অংশ নেন। জানাজা শেষে বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই মহল্লার পাঁচজন সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে মারা যান। পরে বৃহস্পতিবার রাতে ওই মহল্লার কাসেম মিয়ার স্ত্রীও মারা যান।
এভাবে গত ২০ ঘণ্টায় একই মহল্লার সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এ বিষয়ে মন্তব্য করে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা।
অনলাইন ডেক্স 























