ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর দুর্বৃত্তরা তার শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত এজাহার দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভুক্তভোগীকে পুলিশ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হওয়ার পর মুখোশ পরা পাঁচ যুবক তাকে ঘিরে ধরে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পাশের কৃষিজমিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পরে তার হাত-পা বেঁধে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরের পিপি কামরুল হাসানকে শোকজ, বিচারকের সাথে অসদাচরণের অভিযোগ

সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

আপলোড সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬