ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে নতুন কমিটি গঠনে CHTC ও IWGIA’র উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রাধান্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম কমিশন (CHTC) ও ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স (IWGIA)।

গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ তিনটি প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা দেয়। এ প্রেক্ষাপটে সংগঠন দুটি এক বিবৃতিতে তাদের উদ্বেগ জানায়।

বিবৃতিতে বলা হয়, নতুন কমিটিগুলোর গঠন ও কার্যপরিধি পর্যালোচনা করলে দেখা যায়, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে নীতি প্রণয়ন, সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। তারা মনে করেন, এটি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

জাতীয় কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান হলেও, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে প্রধান সমন্বয়কারী এবং ডিজিএফআইয়ের মহাপরিচালককে সদস্য-সচিব করা হয়েছে। নির্বাহী কমিটিতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে।

CHTC ও IWGIA বলছে, নতুন কমিটিগুলোর গঠন মানবাধিকার সুরক্ষার বিষয়েও সুস্পষ্ট উল্লেখ নেই। তারা দাবি করেছে, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

পার্বত্য চট্টগ্রামে নতুন কমিটি গঠনে CHTC ও IWGIA’র উদ্বেগ

আপলোড সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬