ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

পর্তুগালে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে নতুন আইন, যা জনসমাগমস্থলে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে। আইন ভঙ্গ করলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

এ আইনটি সংসদে আলোচনার সময় ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও চূড়ান্ত আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের উল্লেখ নেই। জনসমক্ষে মুখ পুরোপুরি ঢেকে রাখাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, বিভিন্ন অনুষ্ঠান ও আন্দোলনসহ পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা যাবে না। তবে অসুস্থতা, পেশাগত প্রয়োজন, শিল্প-সংস্কৃতি বা বিজ্ঞাপনের কাজে এবং খারাপ আবহাওয়ার কারণে মুখ ঢাকার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

আইন ভঙ্গের ক্ষেত্রে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে অপরাধটি হয়েছে, তার ওপর জরিমানার পরিমাণ নির্ধারণ হবে। অসাবধানতাবশত আইন ভাঙলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং জেনে-বুঝে আইন ভাঙলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

পর্তুগাল সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও সামাজিক সংহতি নিশ্চিত করার লক্ষ্যেই আইনটি করা হয়েছে। গত আগস্টে দেশটির প্রেসিডেন্ট আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

আপলোড সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬