ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে মুখ ঢেকে বের হওয়া নিষিদ্ধ, নতুন আইন কার্যকর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

পর্তুগালে মুখ ঢেকে রাখা প্রতিরোধ সংক্রান্ত নতুন একটি আইন কার্যকর হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে দেশটির যেকোনো পাবলিক প্লেসে মুখ ঢেকে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

আইনটি না মানলে অপরাধের ধরন অনুযায়ী সর্বনিম্ন ১৫০ ইউরো থেকে সর্বোচ্চ ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যদিও সংসদে এটি ‘বোরকা আইন’ নামে পরিচিত, মূল আইনে নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের উল্লেখ নেই।

সাধারণ রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, অনুষ্ঠান বা আন্দোলনে এই নিয়ম মেনে চলতে হবে। তবে শারীরিক অসুস্থতা, পেশাগত কারণে মুখ ঢাকার প্রয়োজন হলে, শিল্প-সংস্কৃতি বা বিজ্ঞাপনের কাজে, এবং খারাপ আবহাওয়ার কারণে মুখ ঢাকলে শাস্তি হবে না।

আইনে উল্লেখ করা হয়েছে, অন্য কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করা যাবে না। যদি কেউ অন্য কাউকে ভয় দেখিয়ে মুখ ঢাকতে বাধ্য করে, তবে তার সর্বোচ্চ দুই বছরের জেল অথবা বড় অঙ্কের অর্থদণ্ড হতে পারে।

এই আইনটির উদ্দেশ্য হলো পর্তুগালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। দীর্ঘ রাজনৈতিক আলোচনা ও ভোটের পর গত আগস্টে দেশের প্রেসিডেন্ট আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

পর্তুগালে মুখ ঢেকে বের হওয়া নিষিদ্ধ, নতুন আইন কার্যকর

আপলোড সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬