সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাপনা নদীর বাঁধ নির্মাণের সময় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ বাঁধ নির্মাণ করতে গেলে অন্যপক্ষ বাধা দেয়, যার ফলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫) এবং মুজিবুর রহমান (৫০) রয়েছেন।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং থানায় অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 

























