ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধে ছন্নছাড়া বাংলাদেশ, জোড়া গোলে এগিয়ে মালয়েশিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথমার্ধে একেবারে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে থমাস ডুলির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালয়েশিয়া। একের পর আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় মালয়েশিয়া। গোল করে দলকে এগিয়ে দেন আরিফ আয়মান।

দল দখলে রেখে আক্রমণে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ। মাঝে দুটি আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

উলটো ম্যাচের ৩৮ মিনিটে নিজের জোড়া গোলের দেখা পান আরিফ আয়মান। আর কোনো গোল না হলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

প্রথমার্ধে ছন্নছাড়া বাংলাদেশ, জোড়া গোলে এগিয়ে মালয়েশিয়া

আপলোড সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬