ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ভুয়া টিকার সনদ নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক বাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করে সুইজারল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক গ্রানিত জাকা। সোমবার (২১ সেপ্টেম্বর) সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জাকা প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করার পর বোর্ড ও খেলোয়াড়দের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ফুটবলের এই উইন্ডো শেষ হওয়ার পর জাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গ্রানিত জাকা লিখেছেন, ‘মানসিক অস্থিরতার সেই মুহূর্তে সঠিক উপায়ে সংশয় দূর না করে আমি ভুলবশত একটি ভুয়া টিকাদান সনদ জোগাড় করে ফেলি। আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, কাজটা একদম ঠিক হয়নি। এটা একটা মারাত্মক ভুল ছিল। আমি গভীরভাবে দুঃখিত।’

জাকার এই দায়িত্বশীল আচরণকে স্বাগত জানিয়েছেন সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার কানাবেল। তিনি বলেন, ‘গ্রানিত পুরো ঘটনাটি আমাদের জানায় এবং নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই।’

নেশনস লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হোম ম্যাচের প্রস্তুতি নিতে তুরস্কের বেলেকে শুরু হয়েছে সুইজারল্যান্ডের প্রশিক্ষণ ক্যাম্প। কানাবেল বলেন, ‘দলীয় স্বার্থ ও স্থিরতার কথা ভেবে এই ক্যাম্পটা তাকে ছাড়াই সম্পন্ন করার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনার ভুয়া টিকার সনদ নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক বাদ

আপলোড সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬