ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের ১৭ বছরের তরুণ শিন ওহাশি সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

জাপানের ১৭ বছর বয়সী তরুণ শিন ওহাশি সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এই কীর্তি গড়েন তিনি। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।

এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশি প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।

সোনা জয়ের পর ওহাশি বলেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি। সমর্থকদের, পরিবারকে এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’

এই ইভেন্টে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ, যিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

জাপানের ১৭ বছরের তরুণ শিন ওহাশি সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন

আপলোড সময় : ০৭:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬