ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নসুর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে।

মিজানুর রহমান অভিযোগ করেন, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার ঘর ভেঙে ইটের দেওয়াল নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। তিনি বিষয়টি সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হককে জানালে, এমপি পটিয়া থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, এমপি এনাম জানান, তিনি তাদের পারিবারিক বিরোধ নিয়ে আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তবে যুবলীগ নেতা নাজমুল হোসেন অভিযোগ করেন, পারভেজের পরিবারের সঙ্গে তাদের পৈতৃক জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

নাজমুল হোসেন দাবি করেন, ২০১৬ সালে কাগজপত্রের ভিত্তিতে জায়গাটি দখলে নেওয়ার পর থেকেই মামলা, হামলা ও হয়রানি করা হচ্ছে। তিনি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগও করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউদ্দিন বলেন, উভয়পক্ষ রাজনীতির সঙ্গে জড়িত। পারস্পরিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ায় প্রশাসন বিভ্রান্ত হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

পটিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ০১:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬