ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট ইমাম-উলামাদের আপত্তিতে স্থগিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২৩২ Time View

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে কনসার্ট আয়োজনের বিরুদ্ধে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান।

সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন, যেখানে তারা উল্লেখ করেন যে, কনসার্টের মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপিতে তারা অতীতে কিশোরগঞ্জে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিরোধিতার কথা উল্লেখ করেন এবং জানান যে, ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে।

স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। অ্যাশেজ ব্যান্ড তাদের সোশ্যাল মিডিয়ায় কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে কনসার্ট স্থগিত করা হয়েছে।’

কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট ইমাম-উলামাদের আপত্তিতে স্থগিত

আপলোড সময় : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬