ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শরীক নেতাদের বৈঠক অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন। সভায় ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কুশলাদি বিনিময় করে দেশের সার্বিক পুনর্গঠন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ১৮৪ জন সদস্যের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে '৩১ দফা' এবং 'জুলাই সনদ' বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

দেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তাড়াহুড়ো না করে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মিত্র ও শরিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের রূপরেখা ও সময় নির্ধারণ করবে সরকার।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এটি ছিল প্রধানমন্ত্রীর অন্যতম বড় ও আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শরীক নেতাদের বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ১০:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬