ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে রাফিয়া (৩) ও রাইসা (২) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। এক শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে তলিয়ে যায় বলে জানা গেছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রাফিয়া ও রাইসা। খেলার একপর্যায়ে রাইসা পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে রাফিয়া পানিতে ঝাঁপ দেয় এবং সেও ডুবে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা আলিনুরের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুলের সঙ্গে নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর, ভিডিও নিয়ে বিতর্ক

মাগুরার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬