ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

বাংলাদেশ সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। এই আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।

চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদullah আল-মামুনকে আসামি করা হয়।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি

আপলোড সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬